যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও পথসভা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৬ PM

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও পথসভা

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৩:৫৯:৫১ PM

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও পথসভা

ছবি:নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন স্কয়ারে এসে পথসভায় মিলিত হয়।

সভায় বক্তারা বলেন, সামনে জাতীয় নির্বাচন, এই দেশের আপামর জনগণ ভোট দেওয়ার অপেক্ষার প্রহর গুনছে। কিন্তু একটি কুচক্রী মহল জাতীয় নির্বাচনের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে যুবদল।

 পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ। সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কয়েছ,সহ সভাপতি সুহেল মিয়া,রাজু আহমেদ, শাহ ফরহাদ,তাহিরপুর উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হক এনাম যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক তবারক মুল্লা,আবুল ইসলাম,রফিকুল ইসলাম, উত্তর বড়দল ইউনিয়ন যুবদল আহ্বায়ক আক্তার হুসেন, তাহিরপুর উপজেলা যুবদল সদস্য রোকন উদ্দিন সোহাগ মিয়া,নুর মিয়া,তানিম আহমেদ লিংকন,সজল, মিল্টন মিয়া,নবাব মিয়া মানিক মিয়া প্রমুখ এ সময় যুবদলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ