ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১২ PM

ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৫ ০৬:২৫:৫৯ PM

ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে  ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ছবি:নিজস্ব


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাতক প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন করেছেন শহরের ব্যবসায়ী দিপেন কুমার রায়। রবিবার রাতে  ছাতক  বাজারের বাসিন্দা ব্যবসায়ী দিপেন কুমার রায় 

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,  আমার ছোট ভাই পাপলু কমার রায় জীবিত থাকাবস্থায় আমরা ভাইয়েরা পৈত্রিক ভিটে একই বাসায় থাকিলেও পৃথক অন্নে ছিলাম। ছোট ভাই পাপলু কুমার রায় দীর্ঘদিন অসুস্থ থেকে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে সে স্ত্রী,  ১ পুত্র  ও ১ মেয়ে রেখে যান। পাপলু কুমার রায় মারা যাওয়ার কিছু দিন পর তার স্ত্রী মুক্তি রানী রায়ের ছোট ভাই সৈকত রায় ও তার মা অনিতা রায়ের কুপরামর্শে মুক্তি রানী রায় আমি ও আমার পরিবারের সদস্যদের সাথে প্রতিনিয়ত অশালীন আচরণসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নানা মিথ্যা অপবাদ দিয়ে আসছে। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমি ও আমার আরেক ছোট ভাই লিপ্টু কুমার রায় সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুক আইডিতে অপপ্রচার করতে দেখতে পাই। যাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি আপনাদের অবগতির জন্য দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের বাসা-বাড়ি, নিজস্ব দোকান কোঠা ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মার্কেটের দোকান কোঠার সকল কাগজপত্রে আমাদের তিন ভাইয়ের নাম রয়েছে। যাহা বিভিন্ন সময়ে একাধিক সালিশ বৈঠকে গন্যমান্য মুরব্বিদের সামনে তুলে ধরেছি। সালিশের মাধ্যমে ২০২৫ সালের ২৫ আগস্ট পর্যন্ত দোকান কোটা ভাড়া, যাবতীয় হিসাব-নিকাশ সহ সর্বশেষ বকেয়া বাবদ  জনতা ব্যাংক ছাতক শাখার আমার নামীয় হিসাব নাম্বার ০১০০০৩৩৯৪৬২৩১ ও চেক নং ৫৬১৬৮৫০ এর মাধ্যমে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি রানী রায়ের নামে ১ লক্ষ ৮৮ হাজার টাকা পরিশোধ করি। পরিশোধকৃত সমুদয় টাকা সে উত্তোলন করে। কিছু কুচক্রী মহলের কারণে আমার পরিবার আজ অশান্তি ও ধ্বংসের দ্বারপ্রান্তে। জীবনের শেষ প্রান্তে এসে সকল মিথ্যা অপবাদের গ্লানি নিয়ে দিন পার করছি এবং আমাদের সমাজের কিছু কুচক্রী মহল আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে উঠেপরে লাগে। তাহাদের হীনস্বার্থ বাস্তবায়নের জন্য যে কোন অপকর্ম করতে তারা পিছপা হবে না। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য দীপেন কুমার রায় বলেন, আপনাদের সঠিক, নিরপেক্ষ লিখনীর মাধ্যমে সঠিক ঘটনাটি উদঘাটিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী