সুনামগঞ্জে ৫ যানবাহনকে জ*রিমানা, ৭ হাইড্রোলিক হর্ণ জ*ব্দ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১০ PM

সুনামগঞ্জে ৫ যানবাহনকে জ*রিমানা, ৭ হাইড্রোলিক হর্ণ জ*ব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০১:৩৬:৫৬ PM

সুনামগঞ্জে ৫ যানবাহনকে জ*রিমানা, ৭ হাইড্রোলিক হর্ণ জ*ব্দ


শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের লক্ষ্যে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে পাঁচটি (৫) যানবাহনকে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা অনুযায়ী' পৃথক মামলায় মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সাতটি (৭) হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে জেলা পুলিশের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয় এবং যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় বলেন, শব্দদূষণ রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী