জুলাই সনদ বাস্তবায়নে সুনামগঞ্জ জা'মা'য়া'তে'র বি ক্ষো ভ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১০ PM

জুলাই সনদ বাস্তবায়নে সুনামগঞ্জ জা'মা'য়া'তে'র বি ক্ষো ভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১০/২০২৫ ০৭:৫০:০০ PM

জুলাই সনদ বাস্তবায়নে সুনামগঞ্জ জা'মা'য়া'তে'র বি ক্ষো ভ

ছবি: নিজস্ব


জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে শহরের ট্রাফিক পয়েন্ট চত্বরে জেলা জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলটির ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, সকল দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা (লেভেল প্লেয়িং ফিল্ড), আওয়ামী সরকারের ‘জুলুম-নির্যাতন ও দুর্নীতির’ বিচার, এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ ৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন। 

তিনি বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবকে নস্যাৎ করার দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করব এবং জাতিকে সঠিক পথে পরিচালিত করব, ইনশাআল্লাহ।

জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট নুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যাপক মু আব্দুল্লাহ, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুন, সদর উপজেলা আমীর অধ্যাপক মুহাম্মদ আলী প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী