ছাতকে বিদেশি রি*ভলবার ও বি*স্ফোরক উ*দ্ধার
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১০ PM

ছাতকে বিদেশি রি*ভলবার ও বি*স্ফোরক উ*দ্ধার

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০২:৫১:১৮ PM

ছাতকে বিদেশি রি*ভলবার ও বি*স্ফোরক উ*দ্ধার


সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ছাতক উপজেলার ছনবাড়ী বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার  দিকে সন্দেহজনক অস্ত্র চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রাত ২টার দিকে ছনবাড়ী বাজারের নিকটবর্তী একটি বালুর স্তুপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার, ২৫০ গ্রাম উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক এবং দুটি ডেটোনেটর উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে অবৈধ বিদেশি অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী