সুনামগঞ্জে বাস খাদে, আ হ ত ১৬
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১০ PM

সুনামগঞ্জে বাস খাদে, আ হ ত ১৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১০/২০২৫ ০৯:২১:২৭ PM

সুনামগঞ্জে বাস খাদে, আ হ ত ১৬

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিরাইগামী সাকিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সুনামগঞ্জ সদর হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতদের মধ্যে রয়েছেন— দিরাই উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল বাছির, সেবেনা বেগম, রুমান, সাঞ্জুর আলী (একই পরিবারের সদস্য) এবং দিরাই মাদানি মহল্লার ফুলতেরা বেগম ও তার স্বামী আব্দুল মতলিব। বাকি আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী