ছাতকে সং*ঘর্ষে আ*হত ব্যবসায়ীর মৃ*ত্যু
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১২ PM

ছাতকে সং*ঘর্ষে আ*হত ব্যবসায়ীর মৃ*ত্যু

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০২:১৪:০৪ PM

ছাতকে সং*ঘর্ষে আ*হত ব্যবসায়ীর মৃ*ত্যু


সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইছামতী বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হওয়া বনগাঁও গ্রামের ব্যবসায়ী ও চুনাপাথর আমদানিকারক মানিক মিয়া (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরে তিনি হাসপাতালে মারা যান।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে ইছামতী বাজারে বনগাঁও ও লুবিয়া গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ছয় থেকে সাতজন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে বনগাঁও গ্রামের ব্যবসায়ী মানিক মিয়াকে প্রথমে সিলেট এমএজি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টায় তিনি হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর) মানিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে এবং তাদের রিমান্ড আবেদন করেছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মানিক মিয়া ছিলেন এলাকার সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যবসায়ী। ব্যবসায়িক সততা, মানবিকতা ও সমাজসেবায় তাঁর অবদান ছিল অনন্য। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ মানিক মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিএনপি কৃষকের উন্নয়নে কাজ করে: সিলেটে প্রধানমন্ত্রী