সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি তানভীরকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া তানভির তাহিরপুরের পাটাবুকা গ্রামের তাজুল হকের ছেলে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তানভিরকে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে। এর আগে সোমবার (৩ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাহিরপুর থানাধীন সুলেমানপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গত ১২ অক্টোবর বিকেলে ভিকটিম একই গ্রামের তার প্রতিবেশী তানভিরের বসতঘরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় তানভীর ভিকটিমের মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ভিকটিমের বাবা তাকে কোথাও দেখতে না পেয়ে ডাকাডাকি করলে ভিকটিম জবাব দেয়। পরে ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান তিনি। এসময় তানভীর পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে তাহিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
জৈন্তা বার্তা/আরআর




