বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নের জন্য লুনাকে ধানের শীষে বিজয়ী করতে হবে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৯ AM

বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নের জন্য লুনাকে ধানের শীষে বিজয়ী করতে হবে

প্রকাশিত: ০৪/১১/২০২৫ ১১:৪৪:৪৭ PM

বিশ্বনাথ-ওসমানীনগরের উন্নয়নের জন্য লুনাকে ধানের শীষে বিজয়ী করতে হবে

ছবি: জৈন্তা বার্তা


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদীর লুনা’র সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌরসভার ৩নং ওয়ার্ডের দণ্ডপানিপুর গ্রামের ফজর আলীর বাড়িতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন দণ্ডপানিপুর পঞ্চায়েত কমিটির সভাপতি রফিক মিয়া এবং সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, নানু মিয়া, শাহ জাহান, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, যোগাযোগ সম্পাদক আব্দুল করিম, পৌর কৃষকদলের আহ্বায়ক নুর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আরশ আলী এবং ২নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক রফিক আলী।

বক্তারা বলেন, ‘বিশ্বনাথ ও ওসমানীনগরের উন্নয়নের প্রকৃত রূপকার ছিলেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। আওয়ামী সরকারের সময়ে যারা এমপি হয়েছেন, তারা উন্নয়নের নামে লুটপাটে লিপ্ত ছিলেন। এবার এলাকার উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লুনাকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে।’
উঠান বৈঠকের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা গুলজার হুসেন।
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রইছ আলী, আলী হুসেন, আন্দুল খালিক, আমির আলী, শাহেদ মিয়া, তোরন মিয়া, সিরাজ মিয়া, আফরোজ মিয়া প্রমুখ।

বক্তারা আরও বলেন, ‘বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনাকে বিজয়ী করে এলাকার উন্নয়নের ধারা পুনরায় শুরু করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ