সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খু ন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ AM

সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৫:৩৮:৩০ PM

সম্পত্তি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খু ন

সংগৃহিত


ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সৎ ছেলের হাতে খুন হয়েছেন বাবা। শুক্রবার (১ মে) ভোরে উপজেলার মডেল থানার সাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম শাহী ইসলাম (৭০)। তিনি রাজধানীর লালবাগ এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে। পরিবারসহ তিনি কেরানীগঞ্জের শাক্তা এলাকায় বসবাস করছেন। এ ঘটনায় সৎ ছেলে আলামিনকে (২৬) আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে ঘরে শুয়ে থাকা অবস্থায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের একপর্যায়ে সৎ ছেলে আলামিন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাবার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়।

এদিকে অভিযুক্ত আলআমিনের মা নাজমা বেগম (৪৫) জানান, তার ছেলে মাদকে আসক্ত, প্রায় সময়ই বাবা ও ছেলের মধ্যে ঝগড়া লেগে থাকত।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) নুর আলম সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।






জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর