শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ AM

শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ১২:৫৭:০৮ AM

শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগে দীর্ঘদিন বন্ধ থাকা মৌলভীবাজারের শমশেরনগর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, দেশে বন্ধ বা কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

বর্তমানে দেশে মোট ১৭টি বিমানবন্দর থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত শমশেরনগরসহ কয়েকটি এসটিওএল বিমানবন্দর দীর্ঘদিন ধরে বন্ধ বা সীমিত ব্যবহারে রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, শমশেরনগর বিমানবন্দর চালু হলে অভ্যন্তরীণ বিমান চলাচল সহজ হবে এবং পর্যটন ও বাণিজ্য খাতে গতি আসবে। চা-বাগান ও লাউয়াছড়া জাতীয় উদ্যান-কেন্দ্রিক পর্যটনের বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও বাণিজ্যিক ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন দরকার। সরকার ইতোমধ্যে রানওয়ে উন্নয়ন ও আধুনিক টার্মিনাল নির্মাণসহ প্রয়োজনীয় সংস্কারের পরিকল্পনা নিয়ে কাজ করছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর