জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ AM

জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৫/১১/২০২৫ ০৬:১৯:৩০ PM

জুড়ীতে গ্রাম আদালত সম্পর্কে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেমের সার্বিক ব্যবস্থাপনায় বেলাগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। এসময় বাংলাদেশ গ্রাম আদালত সম্পর্কে, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আজাদ মিয়া, বেলাগাঁও গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম, বিশিষ্ট সমাজসেবক লিয়াকত আলী, সাইফুল আলম, ফরিদ উদ্দিন, আবু মিয়া, সুরুজ মিয়া সহ অনেকেই। 

সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনমুলক সভার মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীরা সচেতন হবে এবং তাদের মাধ্যমে পরিবার-পরিজন ও এলাকাবাসী সচেতন হবে। ফলে গ্রাম আদালত আরো সক্রিয় হবে, গ্রামের সাধারণ মানুষের হয়রানি কমবে, আর্থিক ক্ষতি হবে না এবং উচ্চ আদালতেও মামলার জট কমবে। সহজ ও স্বল্প খরচে বিচারপ্রাপ্তির মাধ্যম যা স্থানীয় পর্যায়ে ছোটখাট বিরোধ দ্রুত নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা রাখে। গ্রাম আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে ফৌজদারী ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত এবং অভিযোগ দায়েরের পদ্ধতি, সালিস পদ্ধতি ও রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী