শ্রীমঙ্গলের রেলওয়ে লার্নিং সেন্টারের উদ্যোগে পথশিশুদের টাইফয়েড টিকা প্রদান
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ AM

শ্রীমঙ্গলের রেলওয়ে লার্নিং সেন্টারের উদ্যোগে পথশিশুদের টাইফয়েড টিকা প্রদান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৩:৪৪:১৩ PM

শ্রীমঙ্গলের রেলওয়ে লার্নিং সেন্টারের উদ্যোগে পথশিশুদের টাইফয়েড টিকা প্রদান

ছবি:নিজস্ব


আজ ০৭ নভেম্বর ২০২৫ ইং শুক্রবার আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত “আমাসুফ লার্নিং সেন্টার”-এর উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড প্রতিরোধী ভ্যাকসিন প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব সিনথিয়া তাসমিন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জনাব আলাল মিয়া, জনাব বিনয় সিং রাউতিয়া (স্যানিটারি ইন্সপেক্টর), স্বাস্থ্য পরিদর্শক জনাব আব্দুস শহীদ, ও স্বাস্থ্য সহকারী বাঁধন আচার্য্য।এছাড়াও উপস্থিত ছিলেন আমাসুফ পরিবারের সিনিয়র সহসভাপতি মোঃ নাছির আহমেদ, যুগ্ম সম্পাদক মাহমুদ চৌধুরী মান্না, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা আলম এবং প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাফি প্রমুখ।

উক্ত কার্যক্রমে মোট ৩০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হয়।এই মানবিক উদ্যোগের মাধ্যমে শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষার লক্ষ্যে আমাসুফ লার্নিং সেন্টারের পক্ষ থেকে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী