৬ মাস পর বি এ স এ ফ থেকে স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ AM

৬ মাস পর বি এ স এ ফ থেকে স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৪:৩৪:৫৯ PM

৬ মাস পর বি এ স এ ফ থেকে স্বর্ণালংকারসহ ব্যাগ ফেরত পেলেন বাংলাদেশি দম্পতি

ছবি:নিজস্ব


মৌলভীবাজারে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের হাতে আটক হন বাংলাদেশি নাগরিক উত্তর কুলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)। পরে বিএসএফ তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করে। তবে, তাঁরা বাংলাদেশে ফিরলেও আড়াই ভরি ওজনের স্বর্ণালংকারসহ একটি ব্যাগ বিএসএফ ক্যাম্পে ফেলে এসেছিলেন। অবশেষে দীর্ঘ ৬ মাস পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) ফুলতলা সীমান্তে পতাকা বৈঠকের পর বিজিবির উপস্থিতিতে বিএসএফ স্বর্ণালংকারসহ ব্যাগটি তাঁদের হাতে তুলে দিয়েছে।

জানা গেছে, ২৭ এপ্রিল উত্তর কুলাউড়ার বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। সেখানে বিএসএফের ১৭১ ব্যাটালিয়নের তারেকপুর ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন। পরদিন ২৮ এপ্রিল বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাঁদের বিজিবির নিকট হস্তান্তর করলে তাঁরা নিজ বাড়িতে ফিরে যান। কিন্তু, ভারতে বিএসএফ ক্যাম্পে অবস্থানকালে ২৮ এপ্রিল বিষ্ণুপদ গোস্বামী ও মাধবী ভট্টাচার্য দম্পতি সেখানে ১টি ব্যাগ ফেলে আসেন, যা পরবর্তীতে বিএসএফ বিজিবিকে অবহিত করে।

এর প্রেক্ষিতে বিজিবি বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করে ব্যাগটি তাঁদের বলে নিশ্চিত করে। উক্ত ব্যাগটি ফেরত প্রদানের লক্ষ্যে তাঁদের বৃহস্পতিবার বিজিবির জুড়ী ফুলতলা বিওপির বটুলী আইসিপিতে উপস্থিত থাকতে বলা হয়। দুপুরে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধীনস্থ জুড়ী ফুলতলা বিওপি এবং বিএসএফ ৯৭ ব্যাটালিয়নের আওতাধীন ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাগে থাকা আনুমানিক ২.৫ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে তাঁরা বুঝে নিয়েছেন।বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিএসএফ ক্যাম্পে ফেলে আসা আড়াই ভরি স্বর্ণালংকারসহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বিএসএফ বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী ও তার স্ত্রী মাধবী ভট্টাচার্যের হাতে তুলে দিয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী