বড়লেখায় জাতীয় বি*প্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ AM

বড়লেখায় জাতীয় বি*প্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ০৭:৩৮:০৩ PM

বড়লেখায় জাতীয় বি*প্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: জৈন্তা বার্তা


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বড়লেখা পৌরশহরে আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মীর মখলিছুর রহমান প্রমুখ।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভারতে অ/বৈধ প্রবেশের সময় নারী-শিশুসহ আ/টক ৮
আগস্টে ২৫২ নারী-কন্যাশিশু নি/র্যাতিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী