শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্ল*ব ও সংহতি দিবস পালন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ AM

শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্ল*ব ও সংহতি দিবস পালন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৫ ১০:১৬:০০ PM

শ্রীমঙ্গলে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্ল*ব ও সংহতি দিবস পালন

ছবি: জৈন্তা বার্তা


শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু ও হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাউদ্দিন, এবং যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিকে আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি