শ্রীমঙ্গলে মরহুম আব্দুল আহাদ স্মৃতি পরিষদের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণ মুসলীমবাগ স্পোর্টস একাডেমি
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৫২ AM

শ্রীমঙ্গলে মরহুম আব্দুল আহাদ স্মৃতি পরিষদের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণ মুসলীমবাগ স্পোর্টস একাডেমি

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০১:২১:১৪ AM

শ্রীমঙ্গলে মরহুম আব্দুল আহাদ স্মৃতি পরিষদের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দক্ষিণ মুসলীমবাগ স্পোর্টস একাডেমি

ছবি: জৈন্তা বার্তা


মোঃ রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোড স্পোর্টস একাডেমি আয়োজিত “ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ মুসলীমবাগ স্পোর্টস একাডেমি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় শ্রীমঙ্গলের কালীঘাট রোডের চলন্তিকা মাঠে মরহুম আব্দুল আহাদ স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ।

ফাইনালে দক্ষিণ মুসলীমবাগ স্পোর্টস একাডেমি ৪-২ গোলে সিরাজনগর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

খেলার প্রথমার্ধে সিরাজনগর ফুটবল একাডেমি ১-০ গোলে এগিয়ে যায়। এরপর দক্ষিণ মুসলীমবাগের বিদেশি তারকা খেলোয়াড় সোলেমান দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান। বিরতির আগে স্কোরলাইন ছিল ১-১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিরাজনগর। তবে পেছনে পড়ে না থেকে সোলেমান নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচে সমতা ফেরান (২-২)। ম্যাচ যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল, ঠিক তখনই শেষ মুহূর্তে আরও দুই গোল করে দক্ষিণ মুসলীমবাগ স্পোর্টস একাডেমি ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) নির্বাচিত হন দক্ষিণ মুসলীমবাগের সোলেমান, যিনি একাই জোড়া গোল করে দলকে শিরোপা এনে দেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মোঃ মহসিন মিয়া মধু। তিনি চ্যাম্পিয়ন দল, কোচ, সাবেক খেলোয়াড় ও কলাকৌশলীদের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান খান পাশা, সাবেক খেলোয়াড় আলতাফ হোসেন মোর্শেদ, কাজী জায়েদ আহমদ মনি, মৌলভীবাজার রেফারি সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।

খেলা পরিচালনা করেন সুদর্শন দাশ, কাঞ্চন গৌড় ও মুজিবুর রহমান।

জমজমাট এই ফাইনাল ঘিরে চলন্তিকা মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ, যেন এক মিনি ফুটবল উৎসবের আবহ সৃষ্টি হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব