জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়লেখা পৌর বিএনপির বর্ণাঢ‌্য র‌্যা‌লি
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়লেখা পৌর বিএনপির বর্ণাঢ‌্য র‌্যা‌লি

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১১/২০২৫ ০৭:১০:৪৭ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়লেখা পৌর বিএনপির বর্ণাঢ‌্য র‌্যা‌লি

ছবি:নিজস্ব


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বড়লেখা পৌর শাখার আয়োজনে শনিবার বিকেলে পৌরশহরে বর্ণাঢ‌্য র‌্যা‌লি ও পথ সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

র‌্যা‌লি শেষে পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল হাসান ও সাংগঠনিক সম্পাদক সামিম আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি মুহিবুর রহমান ফারুক। 

বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী,পৌর বিএনপি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তুতিউর রহমান তুতাব আলী প্রমূখ। 

এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন। 

জৈন্তাবার্তা / সুলতানা