আজমিরীগঞ্জে ভ*য়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃ*স্ব, ক্ষ*য়ক্ষ*তি প্রায় ২৫ লাখ টাকা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ AM

স্থানীয়দের দাবি-ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় ক্ষতির পরিমাণ বেড়েছে

আজমিরীগঞ্জে ভ*য়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃ*স্ব, ক্ষ*য়ক্ষ*তি প্রায় ২৫ লাখ টাকা

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৫ ০১:৪০:০৬ AM

আজমিরীগঞ্জে ভ*য়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবার নিঃ*স্ব, ক্ষ*য়ক্ষ*তি প্রায় ২৫ লাখ টাকা

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বদলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড়পুর মাষ্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়পুর গ্রামের সুবোধ লাল দাস ও অন্তলাল দাসের বসতঘরে হঠাৎ আগুন লাগে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে দুই পরিবারের ঘরবাড়ি ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বানিয়াচং স্টেশন থেকে রওনা দিলেও, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই পুরো ঘর ভস্মীভূত হয়।

এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সেচ মেশিন ও পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে সুবোধ লাল দাসের আধাপাকা দোতলা ঘর, ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্রসহ সবকিছু ছাই হয়ে যায়।

সুবোধ লাল দাস বলেন, ‘আমার ঘরবাড়ি, গয়নাগাটি, নগদ টাকা—সব পুড়ে গেছে। এখন আমরা খোলা আকাশের নিচে।’

বদলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য অরুণ কুমার তালুকদার জানান, ‘অগ্নিকাণ্ডে দুটি পরিবারের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরবাড়ি পুড়ে যায়।’

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তার জন্য উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনাস্থলের ছবি ও ভিডিও পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবি রঞ্জন তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনে সাড়া মেলেনি।

স্থানীয়রা বলেন, আজমিরীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। তারা দ্রুত এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: মুক্তাদির
জিয়াউর রহমানই দেশে উন্নয়নের রাজনীতির সূচনা করেন: সালাহউদ্দিন
ওসমানীনগরে বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী পালিত
উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই এখন বড়: বাণিজ্যমন্ত্রী
মা/দক নিয়ন্ত্রণ আইন আরও শক্তিশালী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি