মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৩৮ AM

ট্রান্সফরমার মেরামত ও গাছ কাটার কাজে সারাদিন বন্ধ থাকবে সরবরাহ

মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৫ ০৮:৪৩:১১ PM

মঙ্গলবারও সিলেটের বহু এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি:সংগৃহীত


ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ লাইনের জরুরি সংস্কার এবং গাছের শাখা-প্রশাখা কর্তনের কারণে মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিম্নলিখিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে-

বোরহান উদ্দিন ফিডার: বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা।

মুক্তিরচক ফিডার: মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও সংলগ্ন এলাকা।

স্প্রিং টাওয়ার ফিডার: উপশহর ই-ব্লক, মেইন রোড, ডি-ব্লক, রোজভিউ পয়েন্ট ও আশপাশ এলাকা।

ধোপাদিঘীরপাড় ফিডার: রোজভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোডের উভয় পাশ ও পার্শ্ববর্তী অঞ্চল।

তবে নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন প্রকৌশলী রাজ্জাক।

সাময়িক এই অসুবিধার জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী