শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ PM

সিলেটে বাশিস মহানগরের ত্রিবার্ষিক সম্মেলন

শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ১১:৪৩:০৫ PM

শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক ও পেশাগত মানোন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে নগরীর দি এইডেড হাই স্কুলের হলরুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিক্ষকতা একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। একটি শিক্ষিত, আদর্শ ও সুশৃঙ্খল জাতি গঠনে শিক্ষকরাই মূল কারিগরের ভূমিকা পালন করেন। তারা শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে তোলেন।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষকদের আরও দক্ষ ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত করতে সরকার ও শিক্ষক সমাজের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় তিনি নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান ও মো. মজির উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, অর্থ সচিব আব্দুল আউয়াল মোল্লা এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম ইসরাইল আহমদ ও শরিফুল আলম।

এছাড়া বক্তব্য দেন বাশিস সিলেট জেলা শাখার সভাপতি আহমদ আলী, সদস্য সচিব অধ্যক্ষ গোলাম রব্বানী, আল-আমিন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দিন, সংগঠনের সাবেক অতিরিক্ত সচিব আজমত আলী, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিরা।

সম্মেলনের শেষ পর্বে পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনকে সভাপতি এবং দি এইডেড হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মজির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট মহানগর শাখার ৪৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

দিনব্যাপী সম্মেলনে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। এতে বাশিস সিলেট মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী