নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ PM

নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৬:০২:২৬ PM

নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি

সংগৃহিত


সিলেট নগরীতে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবির প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এসএমপি সূত্রে জানা গেছে, ০১৮৭০৩৭০৯৩৫ নম্বর থেকে একটি প্রতারক চক্র কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে অর্থ দাবি করছে। 

তবে পুলিশ নিশ্চিত করেছে, ব্যবহৃত নম্বরটি প্রকৃতপক্ষে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নয়, এটি সম্পূর্ণ ভুয়া।

এ ধরনের ফোনকল বা বার্তা পাওয়ার পর কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো অবস্থাতেই আর্থিক লেনদেনে সম্পৃক্ত না হন, সে বিষয়ে সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি কেউ এমন প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মজরুল আলম জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকাতে ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী