আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনকে সম্মাননা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ PM

১৮তম জাতীয় সাহিত্য সম্মেলন

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনকে সম্মাননা

আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ১২:২৫:০৪ AM

আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনকে সম্মাননা

ছবি:সংগৃহীত


সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৮তম জাতীয় সাহিত্য সম্মেলনে আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলা একাডেমির কনফারেন্স হলে পয়েটস ক্লাব আয়োজিত ১৮তম জাতীয় সাহিত্য সম্মেলনে এ সম্মাননা প্রদান করা হয়।

পয়েটস ক্লাবের সভাপতি কবি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং মন্তাজ সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের কৃতী সন্তান আলহাজ্ব মোক্তার আলীর প্রতিষ্ঠিত আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন সদস্য সচিব ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আহমদ আলী হিরণ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, দৈনিক জীবনযাত্রার বিশ্বনাথ প্রতিনিধি শাহ তুফাজ্জল হোসেনসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের কবি-সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী