সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা, সিসিকের পূর্ণ সহযোগিতার আশ্বাস
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ PM

যানজট ও জলাবদ্ধতা নিরসনে নতুন প্রকল্প

সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা, সিসিকের পূর্ণ সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৭/২০২৬ ০৯:৫২:৪২ PM

সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা, সিসিকের পূর্ণ সহযোগিতার আশ্বাস

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন জরাজীর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার এবং আন্তঃজেলা সংযোগ সড়কগুলো পর্যায়ক্রমে উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেছেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই এসব সড়কের উন্নয়ন ও সংস্কারকাজ শুরু হবে।

শনিবার (২৫ জুলাই) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ও সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বৈঠকে সিলেটের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি নতুন কয়েকটি সড়ক নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সওজের আওতাধীন সড়কগুলো দ্রুত মেরামতের সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া নগরীর যানজট কমাতে লাক্কাতুরা থেকে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সাহেবের বাজার হয়ে খাদিম-কালাগুল সড়কও সংস্কার করা হবে।

বৈঠকে উপস্থিত সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সওজের আওতাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে নগরবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। এ সমস্যা সমাধানে মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেন, সিটি কর্পোরেশন এলাকার সওজের আওতাধীন সব গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। এ কাজে সিলেট সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর গড়তে সিটি কর্পোরেশন ইতোমধ্যে একাধিক সড়ক নির্মাণ, প্রশস্তকরণ ও সংস্কার করেছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে এবং আগামী সেপ্টেম্বর থেকে সেগুলোর বাস্তবায়ন শুরু হওয়ার আশা করা হচ্ছে।

বৈঠকে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু সাঈদ মো. নাজমুল হুদা, সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উৎপল সামন্ত, সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলীরা এবং সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী