ছবি:সংগৃহীত
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) আওতাধীন ফুলতলা বিওপির একটি বিশেষ টহল দল জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার বিকেলের এ অভিযানে একটি অটোরিকশা (টমটম)ও জব্দ করা হয়। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক ব্যক্তিরা হলেন- সন্তোষ শব্দকর (২৫), পিতা রেনু শব্দকর, এলবিন টিলা পুঞ্জি, ফুলতলা ইউনিয়ন জসিম উদ্দিন (৩৮), পিতা নুর মিয়া, কোনাগাঁও ।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারচক্রের ওপর নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




