ছবি: জৈন্তা বার্তা
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘জনগণই আমার মূল চালিকা শক্তি। তাদের ভালোবাসায় আমি বারবার আপ্লুত হই। এই ভালোবাসাকেই শক্তি হিসেবে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১৮ কোটি মানুষের শেষ আশ্রয়স্থল, সবার প্রিয় নেতা তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন-বাংলাদেশকে একটি মডেল রাষ্ট্রে পরিণত করা হবে। প্রতিটি মানুষের সেবা পৌঁছে দেওয়া হবে তাদের দোরগোড়ায়।’
শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন,‘ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নানাবিধ নির্যাতন সহ্য করেছেন। ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশের স্বার্থে তিনি দেশ ছাড়েননি, কোনো আপোষও করেননি। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তিনি এক ছেলেকে হারিয়েছেন, আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। তারপরও আমাদের নেত্রী নীতির প্রশ্নে আপোষ করেননি।’
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন,‘জনগণই আমার শক্তি। তারা অতীতেও আমার সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে। এ জনশক্তিকে সঙ্গে নিয়ে আমরা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো।’
বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী এবং সঞ্চালনা করেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চান মিয়া মাস্টার, বালিজুরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসির মিয়া, জেলা যুবদলের সহ–দপ্তর সম্পাদক সামরুল ইসলাম প্রমুখ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




