কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ AM

কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১২:৪৫:৫২ AM

কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নে জামায়াত প্রার্থীর জনসভা

ছবি:সংগৃহীত


কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গৌড়করণ বাজারে নির্বাচনী সভা করেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

২৪ নভেম্বর (সোমবার)  রাত ৮ টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌরকরণ বাজারে নির্বাচনী সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও মৌলভীবাজার- ২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন, বায়তুলমাল সম্পাদক শফিক মিয়া, ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মতিউর রহমান, সহ-সভাপতি মাওলানা আতিকুর রহমান, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তিহান তালুকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এর আগে তিনি  দিনের শুরুতে স্থানীয় একটি মসজিদ উদ্বোধন করে যোহরের নামাজ আদায় করেন। পরে একটি মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন। বাদ মাগরিব ভূকশিমইল ইউনিয়নের ঘাটের বাজারে পথসভা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব