জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত ম র দে হ উ দ্ধা র
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩১ PM

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত ম র দে হ উ দ্ধা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৬:৪১:৫১ PM

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত ম র দে হ উ দ্ধা র

সংগৃহীত ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো আলিমা বেগম (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে। আলিমা বেগম বাগময়না গ্রামের সৌদিআরব প্রবাসী লালন মিয়ার স্ত্রী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে আলিমা বেগম তার নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। সকালে নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচানো আলিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা । পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটি আত্মহত্যা। তবে এর কোন সঠিক কারণ জানা যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব