তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা সী মা ন্ত নিরাপত্তা ও মা দ ক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫১ AM

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা সী মা ন্ত নিরাপত্তা ও মা দ ক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৬:৫১:৪৯ PM

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা সী মা ন্ত নিরাপত্তা ও মা দ ক নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন

সংগৃহীত ছবি


তাহিরপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নৌযান চলাচল, পর্যটন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তলন বন্ধ,চুরি–ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, “তাহিরপুর সীমান্ত এলাকা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় আমাদের সবসময় বাড়তি নজর থাকতে হবে। মাদক এবং চোরাচালান রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও স্থানীয় মানুষের সহযোগিতা জরুরি।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, ওসি তদন্ত সুশংকর দাস,বীর মুক্তিযুদ্ধা হারুন রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব দপ্তর 

জৈন্তাবার্তা / সুলতানা