মায়ের রো*গমুক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি - কামরুজ্জামান কামরুল
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩১ PM

মধ্যনগরের মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় দোয়া মাহফিল

মায়ের রো*গমুক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি - কামরুজ্জামান কামরুল

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ১০:৪১:১৭ PM

মায়ের রো*গমুক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাইতে  এসেছি - কামরুজ্জামান কামরুল

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মহিষখলা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় এবং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, ‘আজ আমি বেশি কথা বলতে আসিনি। আমার মায়ের রোগমুক্তির জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আপনারা দোয়া করবেন-তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।’

তিনি আরও বলেন,‘আপনারা জানেন, দিনের ভোট রাতে করে তিনি প্রধানমন্ত্রী হননি; আপনাদের ভালোবাসা ও আপনাদের রায়ে তিনি এ দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই কারণেই তিনি জনগণকে কখনো ছেড়ে যাননি। জীবনের দীর্ঘ সময় তিনি অসুস্থতা ও মৃত্যুর সঙ্গে লড়ে চিকিৎসাধীন ছিলেন। শেখ হাসিনার আমলে তিনি বন্দী অবস্থায় থেকেও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। তিনি বলেছিলেন-‘আমার দুটি সন্তান নয়, এই দেশের আঠারো কোটি মানুষই আমার সন্তান।’ তিনি আমাদের প্রেরণা, আমাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।’

কামরুজ্জামান কামরুল উপস্থিত সকল শ্রেণী-পেশার মানুষের কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান।

দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব