সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ PM

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০১:১০:১৬ PM

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে


দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মৌলভীবাজার জেলা চা-বাগান, হাওর ও পাহাড়বেষ্টিত এলাকা হওয়ায় ভোর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠছে। ফুটপাতে বেড়েছে শীতের পোশাক বেচাকেনা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, সকাল ৯টায় এবং ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি।

জৈন্তা বার্তা/আরআর