জগন্নাথপুরে বালু খে*কোদের বি*রুদ্ধে অভিযান, ৫ জন‌কে কা*রাদ‌ণ্ড
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৪ PM

ইঞ্জিন সহ ৩টি বাল্ক‌হেড বল‌গেট বা‌জেয়াপ্ত

জগন্নাথপুরে বালু খে*কোদের বি*রুদ্ধে অভিযান, ৫ জন‌কে কা*রাদ‌ণ্ড

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৯:২৮:২২ PM

জগন্নাথপুরে বালু খে*কোদের বি*রুদ্ধে অভিযান, ৫ জন‌কে কা*রাদ‌ণ্ড

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন এ অভিযান পরিচালনা করেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে উপ‌জেলার আশারকা‌ন্দি ইউনিয়‌নের ফে‌চিবাজার সংলগ্ন কু‌শিয়ারা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোল‌নের বিরু‌দ্ধে মোবাইল কো‌র্টের অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এ সময় কু‌শিয়ারা নদী হ‌তে অ‌বৈধভা‌বে ড্রেজার দ্বারা বালু উত্তোল‌নের অপরা‌ধে বালুমহাল ও মা‌টি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৩ জন‌কে ৩ মা‌স ক‌রে বিনাশ্রম কারাদ‌ণ্ড ও ২ জন‌কে ৬ মা‌স ক‌রে বিনাশ্রম কারাদ‌ণ্ডে দ‌ণ্ডিত করা হয়।

এসময় বালুভ‌র্তি ইঞ্জিন সহ ৩টি বাল্ক‌হেড বল‌গেট সরকা‌রের অনুকূ‌লে বা‌জেয়াপ্ত ক‌রে আশারকা‌ন্দি ইউনিয়‌নের প্যা‌নেল চেয়ারম্যা‌নের জিম্মায় রাখা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন,অ‌বৈধভা‌বে ড্রেজার দ্বারা বালু উত্তোল‌নের অপরা‌ধে বালুমহাল ও মা‌টি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫ জন‌কে কারাদ‌ণ্ডে দ‌ণ্ডিত করা হয়েছে এবং ইঞ্জিন সহ ৩টি বাল্ক‌হেড বল‌গেট  বা‌জেয়াপ্ত করা হয়েছে। অ‌বৈধ বালু উত্তোলনকারী‌দের বিরু‌দ্ধে উপ‌জেলা প্রশাসন, জগন্নাথপু‌রের এ ধর‌নের অ‌ভিযান চলমান থাক‌বে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব