কুলাউড়ায় আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার দা*বিতে সমর্থকদের অ*নশন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ AM

কুলাউড়ায় আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার দা*বিতে সমর্থকদের অ*নশন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০৯:৫২:২৭ PM

কুলাউড়ায় আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার দা*বিতে সমর্থকদের অ*নশন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে কুলাউড়া ডাকবাংলো মাঠে ‘প্রার্থী পুনর্বিবেচনা পরিষদ কুলাউড়া’র উদ্যোগে এ অনশন কর্মসূচি শুরু হয়। দীর্ঘ সময় অনশনে থাকার পর সন্ধ্যা ৭টার দিকে অনশনস্থলে এসে পানি পান করিয়ে অনশনকারীদের অনশন ভাঙান অ্যাডভোকেট আবেদ রাজা। 

অনশন কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপি নেতা বদরুল হোসেন, শেখ শহীদুল ইসলাম, অলিউর রহমান চৌধুরী শিবলু, কামরুল ইসলাম পাখি, শ্রমিক দল নেতা সিরাজ উদ্দিন বুলু, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ দে,  কাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনশনে অংশ নেওয়া কামাল উদ্দিন আহমদ জুনেদ, বদরুল হোসেন খানসহ অন্যরা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর রাজপথের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে বহুবার কারাবরণ করেছেন। অথচ বর্তমান যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি তখন যুক্তরাজ্যে সময় কাটিয়েছেন।
তারা দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে যোগ্য দাবিদার অ্যাডভোকেট আবেদ রাজাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব