টাঙ্গুয়ার হাওর ও আশপাশের স্পটকে কেন্দ্র করে পর্যটন সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪০ AM

তাহিরপুর

টাঙ্গুয়ার হাওর ও আশপাশের স্পটকে কেন্দ্র করে পর্যটন সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ১০:২৩:০৪ PM

টাঙ্গুয়ার হাওর ও আশপাশের স্পটকে কেন্দ্র করে পর্যটন সেবা উন্নয়ন বিষয়ে  প্রশিক্ষণ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে স্থানীয় যুবক-যুবতী ও উদ্যোক্তাদের নিয়ে পর্যটন সেবা উন্নয়ন বিষয়ে  একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা হল রুমে জনপ্রিয় পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর বারেক টিলা শিমুলবাগান  ঘিরে বাড়তে থাকা পর্যটক চাহিদা মাথায় রেখে এ প্রশিক্ষণের  উদ্যোগ নেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অতিথি-সেবা, নিরাপত্তা নিশ্চিতকরণ, নৌযান ব্যবস্থাপনা, স্থানীয় সংস্কৃতি উপস্থাপন, হোটেল-রেস্তোরাঁ ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব পর্যটন বিষয়ে  দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকরা জানান, পর্যটন মৌসুমে তাহিরপুরে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভ্রমণপ্রেমী ভিড় করেন। কিন্তু দক্ষ জনবলের অভাবে অনেক সময় প্রত্যাশিত সেবা দেওয়া সম্ভব হয় না। এই প্রশিক্ষণ স্থানীয়দের কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি পর্যটনের মানোন্নয়নেও ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন তরুণ জানান, আগে তারা পর্যটন সেবার পেশাগত দিকগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পাননি। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুনভাবে কাজ শুরু করার আত্মবিশ্বাস পেয়েছেন।

আয়োজকেরা জানিয়েছেন, পর্যটন শিল্পকে আরও সংগঠিত করতে ভবিষ্যতে নিয়মিত প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর তাহিরপুরে বর্ষাকালে  পর্যটকদের আনাগোনা বেশি থাকলেও শোকনা মৌসুমে তেমনটা দেখা যায় না, ফলে এখানকার নৌশ্রমিকরা বেকার হয়ে পড়েন। এই সময়টাতে তাদের কোন কর্মসংস্থানের ব্যাবস্থা করা যায় কি না সে ব্যাপারে কর্তৃপক্ষ একটু ভেবে দেখার অনুরোধ করছি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ