ছাতকে সাংবাদিকদের সাথে পাথর ব্যবসায়ী সমিতির প্রার্থীদের মতবিনিময়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩২ PM

ছাতকে সাংবাদিকদের সাথে পাথর ব্যবসায়ী সমিতির প্রার্থীদের মতবিনিময়

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০২:২৯:০৬ PM

ছাতকে সাংবাদিকদের সাথে পাথর ব্যবসায়ী সমিতির প্রার্থীদের মতবিনিময়


সুনামগঞ্জের ছাতকে পাথর ব্যবসায়ী সমিতির (রেজিস্ট্রেশন নং-চট্ট–১৭১৪) দ্বিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচন আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টায় ছাতক পৌর শহরের একটি মিলনায়তনে সাংবাদিকদের সাথে প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সভাপতি পদপ্রার্থী আবুল হাসান এবং সভা পরিচালনা করেন কার্যকরি সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল। এ সময় বক্তব্য দেন সহ-সভাপতি পদপ্রার্থী আরিছ উদ্দিন, সাবেক কাউন্সিলর ছালেক মিয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুল হাই কালা মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবদুস সাত্তার, কোষাধ্যক্ষ পদপ্রার্থী বাবুল মিয়া, দপ্তর সম্পাদক পদপ্রার্থী আতিকুর রহমান শাওন, প্রচার সম্পাদক পদপ্রার্থী আদনান হোসেন মিজান, কার্যকরি সদস্য পদপ্রার্থী বদরুল আলম, শুকুর উল্লাহ ও এম শাহরিয়ার তারেক।

প্রার্থীরা তাদের বক্তব্যে বলেন, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই সমিতির নেতৃত্ব অতীতে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করেছে। প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবরু মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ নুর মিয়াসহ ছাতকের প্রবীণ ব্যবসায়ীরা এ সমিতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন।

শনিবারের নির্বাচনে সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রা ধরে রাখতে তাদের প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব