খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কা*ন্নায় ভে*ঙে পড়লেন আনিসুল হক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩০ PM

হাওরাঞ্চলের কৃষক-জেলেদের জন্য কর্ডভিত্তিক ভাতা ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের প্রতিশ্রুতি

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কা*ন্নায় ভে*ঙে পড়লেন আনিসুল হক

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১১/২০২৫ ০৮:৪১:৫৭ PM

খালেদা জিয়ার  জন্য দোয়া চেয়ে কা*ন্নায় ভে*ঙে পড়লেন  আনিসুল হক

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষলদলের সহ সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পরিবার দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছে। আমাদের নেত্রী কোন দিন অন্যায় কাজে আপোষ করেন নি। তিনি দেশের মানুষের জন্য এক ছেলেকে হারিয়েছেন। আমি সেই পরিবারটির জন্য দোয়া চাই, আমাদের মা খালেদা জিয়ার জন্য দোয়া চাই বলে মঞ্চেই কান্নায় ভেঙে পরেন।

শুক্রবার (২৮নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে তারেক রহমানের ৩১দফা প্রচার ও নির্বাচনী পথ  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার যুবক যুবতীর জন্য বেকার ভাতা চালু করা হবে। দেশের মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ভাতার আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই দেশের ফিরবেন। তাকে সংবর্ধনা দিতে দেশের ১০কোটি মানুষ বিমানবন্দর উপস্থিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, হাওরাঞ্চলের অবহেলিত মানুষের জীবন মান উন্নয়নে কাজ করা হবে। হাওরের কৃষক ও জেলেদের জন্য কর্ডের মাধ্যমে ভাতার ব্যবস্থা করা হবে। 

জেলা শহরের সাথে প্রতিটি উপজেলার ও উপজেলার সাথে প্রতিটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে। 

সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজারো জনতা উপস্থিত ছিলেন।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব