ছাতকে আকিজ প্লাস্টিকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অ ভি যো গ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৩ PM

ছাতকে আকিজ প্লাস্টিকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অ ভি যো গ

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১১/২০২৫ ০৪:১৯:২৩ PM

ছাতকে আকিজ প্লাস্টিকের দুই কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখলের অ ভি যো গ

ছবি:নিজস্ব


ছাতকে আকিজ প্লাস্টিক কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু পরিবারকে কোটি টাকার জন্মভিটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজ বাড়ীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সিবানী রানী চন্দ।


লিখিত বক্তব্যে তিনি বলেন, কুমনা মৌজার ডিসি খতিয়ানের ১৭ শতক জমিতে খাজনা পরিশোধ করে ৮০-৯০ বছর যাবত তারা বসবাস করে আসছেন। কিন্তু হটাৎ করে আকিজ প্লাস্টিক কোম্পানির জিএম মুন্না ও সুহেলের নেতৃত্বে একদল প্রভাবশালী দখলদাররা তাদের জন্মভিটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন প্রায় ৮০–৯০ বছর ধরে বৈধভাবে বসবাস করা ১৭ শতক ভিটে-মাটি হারানোর ভয়ে আতঙ্কে আছে তাদের ৭টি পরিবারের প্রায় অর্ধশত লোক। দখলদার চক্র,  তার চাচা সন্টু চন্দকে বারবার ডেকে নিয়ে জমি ছেড়ে দেওয়ার ভয়ভীতি ও বিভিন্ন প্রলোভন দেখিয়েছে। এতে তিনি রাজি না হওয়ায় তাদের ওপর চক্রটি আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো ও হত্যা মামলা সাজানোর হুমকি দেওয়া হয়। এসব হুমকির ভিডিও প্রমাণ তাদের পরিবারের কাছে সংরক্ষণ আছে।

সিবানী রানী চন্দ অভিযোগ করে বলেন, গত ২০ নভেম্বর দখলদাররা তাদের বিরুদ্ধে ছাতক থানায় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত একটি অভিযোগ দায়ের করে। এরপর ২৬ নভেম্বর তার চাচা ভুক্তভোগী সন্টু চন্দ থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো লাভ হয়নি। বরং দখলদার চক্র আরও বেপরোয়া হয়ে ওঠে। ফলে পরিবারটি প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে যে কোন সময় দখলদাররা জোর করে ঘর ভেঙে দিতে পারে বা মিথ্যা মামলায় জড়িয়ে দিতে পারে।তিনি বলেন আমরা হিন্দু সংখ্যালঘু মানুষ। আমাদের আত্মরক্ষার ক্ষমতা নেই। ১৭ শতক ভিটে-মাটিই আমাদের শেষ সম্বল। আজ সেটাই কেড়ে নিতে চাইছে একটি প্রভাবশালী চক্র।তিনি সাংবাদিকদের মাধ্যমে দখলদারদের অন্যায় কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরার অনুরোধ জানান।
আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব