নির্বাচিত হলে আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো- হাফেজ শেখ মুশতাক আহমদ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরে খেলাফত মজলিসের প্রার্থীর মতবিনিময়

নির্বাচিত হলে আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো- হাফেজ শেখ মুশতাক আহমদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ০৯:৩১:৪১ অপরাহ্ন

নির্বাচিত হলে আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো- হাফেজ শেখ মুশতাক আহমদ

ছবি:সংগৃহীত


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমদ সৈয়দপুর বাঘমারা মাঠে সৈয়দপুর গ্রামবাসীকে নিয়ে এক জনাকীর্ণ নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে আপনারা পরিবর্তন চান। আমি নির্বাচিত হলে আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দেবো এবং আমার সমস্ত প্রচেষ্টা এই এলাকার উন্নয়নে নিয়োজিত থাকবে।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩ টায় স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব সৈয়দ খয়রুল ইসলাম -এর সভাপতিত্বে ও মাও. অলিদ এবং মাও. শেখ বিলাল আহমেদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা খেলাফত মজলিসের আদর্শ, নির্বাচনী ইশতেহার ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। । সভায় হাফেজ শেখ মুশতাক আহমদকে নির্বাচিত করার মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সুষম সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

বক্তব্য রাখেন- সৈয়দ শামিম আহমদ, মুফতি শামিম, মাও: আবু আলি, ডা: নানু, হাফিজ ময়নুল ইসলাম , মাও: আমিরুল ইসলাম, মাও: রশিদআহমদ, মাও: তৈয়ফুর রহমান , শেখ মাওলানা জাকারিয়া। তাঁরা সকলেই দীর্ঘদিন ধরে অবহেলিত জগন্নাথপুর-শান্তিগঞ্জ এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য এবং মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য প্রার্থীকে সমর্থন জানান এবং ভোটারদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, হাফেজ শেখ মুশতাক আহমদ দলমত নির্বিশেষে সকলের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চান।
উপস্থিত ছিলেন- মাওলানা আতাউর পীর, শেখ তাহের, মাওলানা শেখ হাম্মাদ, শেখ আশরাফুল, শেখ নূরুল ইসলাম, সৈয়দ সিরাজ আলী, মাসুক রাব্বানী, শেখ হরুফ মিয়া, এবং আব্দুর রাজ্জাক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক