বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় তাহিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:২৪ AM

বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় তাহিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১০:৩২:৪৮ PM

বেগম খালেদা  জিয়ার সুস্থ্যতা কামনায়  তাহিরপুরে সনাতন  ধর্মাবলম্বীদের  প্রার্থনা

ছবি:সংগৃহীত


বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার’ রোগ মুক্তি দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ‘সনাতন  ধর্মাবলম্বী’ সম্প্রদায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কমিটি তাহিরপুর শাখার উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে তাহিরপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখার সদস্য সচিব রিংকু রায়, সদস্য সমর বর্মন, কৃত্তিবাস বর্মন সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 প্রার্থনা অনুষ্ঠানে ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন,বেগম খালেদা জিয়া গনতন্ত্রের এক মহীয়সী নারী। তিনি গৃহবধূ থেকে রাষ্ট্র প্রধান হয়েছেন বারংবার। তিনি দেশ এবং দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন।। সংগ্রাম করেছেন গনতন্ত্র রক্ষায় ভোটের অধিকার প্রতিষ্টায় তিনি তার যুদ্ধে সফল হয়েছেন। আমরা সকলেই আজকে প্রার্থনা করেছি দেশের এই কঠিন সময়ে ওনাকে বড়ই প্রয়োজন।বিধাতা ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে জনতার মাঝে ফিরিয়ে দিন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব