বিএনপিতে বি*দ্রোহের গুঞ্জ*ন , একক প্রার্থী দেবে ৮ দলীয় জোট
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ AM

সিলেট-৫ আসন

বিএনপিতে বি*দ্রোহের গুঞ্জ*ন , একক প্রার্থী দেবে ৮ দলীয় জোট

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/১২/২০২৫ ১১:৩৭:৩৯ PM

বিএনপিতে বি*দ্রোহের গুঞ্জ*ন , একক প্রার্থী দেবে ৮ দলীয় জোট

ছবি:সংগৃহীত


সীমান্তবর্তী দুই উপজেলা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসন। আসটিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এবারও আসটি জোট সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেবে বলে গুঞ্জন রয়েছে। তবে দলটির মনোনয়নপ্রত্যাশীরা বলছেন এবার জোট হলেও তারা আসন ছাড়তে রাজি নন। বারবার জোটের শরীকদের আসনটি ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা। 

ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীকেই বিজয়ী করতে চান তারা। এবার জোটের প্রর্থী দিলে বিএনপিতে বিদ্রোহের গুঞ্জনও রয়েছে। বিএনপিতে থেকে মনোনয়ন পেতে জোর তৎপরতা চালাচ্ছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ। মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে মঙ্গলবার তিনি নিজেই জৈন্তাবার্তাকে জানিয়েছেন। 

বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলার সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘দলীয় কর্মকান্ডের পাশাপাশি স্থানীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমি কাজ করে যাচ্ছি। দলের হাইকমান্ডের নির্দেশনায় মাঠে সরব রয়েছি। যে কোন পরিস্থিতিতে আমি নির্বাচনের জন্য প্রস্তুত আছি।’ 

আসনটিতে জামায়াতে ইসলাম হাফিজ আনোয়ার হোসেন খানকে প্রার্থী ঘোষণা করেছে। এ ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিএনপির সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছেন। সূত্রের খবর- বিএনপি এ আসনটি জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিচ্ছে। ২০১৮ সালে মাওলানা উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন। 

এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, খেলাফত মজলিস জেলা শাখার উপদেষ্টা মুফতি আবুল হাসান, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মুফতি ফয়জুল হক জালালাবাদী ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী রেজাউল করীম আবরার নিজ নিজ দলে প্রার্থী হিসেবে তৎপরতা চালাচ্ছেন। তবে এ আসনে ৮ দলীয় জোট একক প্রার্থী দেবে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। ৮ দলীয় জোটের প্রার্থী দৌড়ে এগিয়ে রয়েছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উপদেষ্টা মুফতি আবুল হাসান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী রেজাউল করীম আবরার। 

এদিকে ফুলতলী পীরের ছোট ছেলে সাবেক সংসদ সদস্য মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ২০২৪ সালের নির্বাচনে তিনি এ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

জামায়াতে ইসলামীর প্রার্থী হাফিজ আনোয়ার হোসেন খান বলেন, ‘দল আমাকে প্রার্থী ঘোষণা করেছেন। আমি এলাকায় নানা সামাজিক কাজে যোগ দিচ্ছি।’

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মুফতী রেজাউল করীম আবরার জানান, ‘দলের নির্দেশে আমি মাঠে নেমেছি। শেষ পর্যন্ত নির্বাচনের প্রস্ততি রয়েছে।’

৮ দলীয় জোটের প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে দল এবং জোেটর নেতারা সিদ্ধান্ত নেবেন। তবে যেহেতু জোট হয়েছে, আশা করছি জোটের একক প্রার্থী থাকবে। জোট যাকে সমর্থন দেবে আমরা তাঁর পক্ষে কাজ করব।’

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী দৈনিক জৈন্তা বর্তাকে বলেন, ‘ মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী আঞ্জুমানে আল ইসলাহের প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এলাকার ভোটাররা তাকে নির্বাচনে দেখতে চান। আশা করছি তিনি ভোটের লড়াইয়ে থাকবেন।’



জৈন্তা বার্তা/ ওয়াদুদ


শীর্ষ সংবাদ:

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আরিফুল হক চৌধুরী , গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল
আগামীকাল সিলেটে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিভাগীয় কনভেনশন
নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপ*সারণে মাঠে এমরান চৌধুরী
মাধবপুরে দুই কৃষকের ৩০০ সবজি গাছ কে*টে দিল দুর্বৃ*ত্তরা
পরিবেশগত শ*র্ত ভ*ঙ্গ করায় সিলেটের ইবনে সিনা হাসপাতালকে জরি*মানা
ধানের শীষ শুধু বিএনপির নয়-এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনমতের প্রতীক- খন্দকার মুক্তাদির
শাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ
সিলেটের কয়েকটি এলাকায় দুই দিন বিদ্যুৎ থাকবে না