সিলেটে শিক্ষার গুণগত মান ও কারিকুলামে সামঞ্জস্য আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৩ PM

সিলেটে শিক্ষার গুণগত মান ও কারিকুলামে সামঞ্জস্য আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৭/২০২৬ ০৫:৪৭:৪২ PM

সিলেটে শিক্ষার গুণগত মান ও কারিকুলামে সামঞ্জস্য আনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

সংগৃহিত


সিলেটের শিক্ষা ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি দূর করতে সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেছেন, সিলেটে শিক্ষার গুণগত মান উন্নয়নে এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। শিক্ষার এই শূন্যতা পূরণে মানসম্মত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (২৫ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘রাইজ’ এবং ‘ইউরো কিডস’ স্কুলের বার্ষিক গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, "বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসা—এই তিন ধারায় বিভক্ত। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে যদি শিক্ষার মান ও কারিকুলামে সামঞ্জস্য আনা না যায়, তবে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে চরম বৈষম্য ও ভোগান্তির শিকার হবে।" তিনি শিক্ষা মাধ্যমের ভিন্নতা থাকলেও কারিকুলামের মানদণ্ডে একটি সমতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সকল মাধ্যমে আইটি ও কম্পিউটার শিক্ষাকে মৌলিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি।
রয়েল এডুকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের বিশ্বমানের যোগ্য করে গড়ে তুলতে তাঁদের প্রতিষ্ঠান নিরলস কাজ করছে। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন, আজকের শিশুরাই আধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের কারিগর। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা আধুনিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দিতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, শাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খাইরুল ইসলাম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামিম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এসএমপি) মো. এনামুল হক, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ জাবের সাদেক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেইন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সহ-সভাপতি মাহবুব কাদির শাহি প্রমুখ।

ইউরো কিডসের এসিস্ট্যান্ট হেড সাবরিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল হেড রুশিনা আহমদ চৌধুরী ও অ্যাডমিনিস্ট্রেটিভ হেড জিনাত মোস্তফা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের গ্রাজুয়েশন সনদ প্রদানের পাশাপাশি জমকালো সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে ঐতিহ্যবাহী ফ্যাশন শো, ব্যান্ড সংগীতের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ‘দ্য হ্যান্ডস দ্যাট বিল্ট বাংলাদেশ’ শীর্ষক বিশেষ মিউজিক্যাল পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রযুক্তির নে*তিবাচক প্রভাব থেকে সন্তানদের বাঁ*চাতে হবে: এমপি এমরান
পদত্যাগের পর সরকারি বাসভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
সিলেটের শিক্ষিকা বিউটি পালের পাশে লেখক-শিক্ষক-সাংবাদিকরা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
সব হা*রানোর শ*ঙ্কায় চার গ্রামের মানুষ
শিক্ষা ও শিক্ষকদের মানোন্নয়নে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী
সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা, সিসিকের পূর্ণ সহযোগিতার আশ্বাস
জগন্নাথপুরে বন বিভাগের সামনেই পি*টিয়ে হ*ত্যা করা হলো মেছো বাঘ
শিক্ষার মানে বৈ*ষম্য কমাতে অভিন্ন মানদণ্ডের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
কিছু রাজনৈতিক শক্তি এখন আওয়ামী লীগের পথ অনুসরণ করছে : ডা. শফিকুর রহমান