তথাকথিত আহলে হাদিসের কার্যক্রম বন্ধের দাবীতে আউশকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২০ PM

তথাকথিত আহলে হাদিসের কার্যক্রম বন্ধের দাবীতে আউশকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৫:৪৬:১২ PM

তথাকথিত আহলে হাদিসের কার্যক্রম বন্ধের দাবীতে আউশকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


পবিত্র কোরআন হাদিস ও ইসলাম পরিপন্থী  বিদ্বেষমূলক আচরণের অভিযোগ তোলে তথাকথিত আহলে হাদিস নামক সংস্থার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন সর্বস্তরের মুসলিম জনতা৷ এ নিয়ে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ জানাযায়,মৌলভীবাজা জেলা সদরের খলিলপুর ইউনিয়নের  কেশবচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জগলু মিয়ার উদ্যোগে সালাম এডুকেশন সেন্টার নামে বাতিল ফির্কা " আহলে হাদিস "  কর্তৃক ফিতনা সৃষ্টি করার প্রতিবাদে এবং এর কার্যক্রম বন্ধের দাবীতে  তীব্র ক্ষোভ, বিক্ষোভ ও 

প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র৷ গত ৬ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী ও প্রতিবেশী কেশবচর গ্রামে তথাকথিত  আহলে হাদিস পরিচালিত উক্ত এডুকেশন সেন্টার এর উদ্বোধনে বাঁধা দেন স্থানীয় জনতা৷ এতে আহলে হাদিস এর নেতারা ক্ষিপ্ত হয়ে স্থানীয় মুসলিম জনতাকে প্রকাশ্যে  কাফের বলে আখ্যায়িত করেন৷ এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ 

একপর্যায়ে জনতার তীব্র আন্দোলনের মূখে পালিয়ে যেতে বাধ্য হন আয়েজকরা,এবং আহলে হাদিস সংগঠনের বিভিন্ন পদের নেতারা৷ এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে   সংবাদটি ভাইরাল হলে উত্তাল পরিস্থিততে হৈচৈ শুরু হয়৷ ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ  সহ বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলায়৷ এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ও ঢাকা সিলেট মহাসড়কের 

আউশকান্দি হীরাগঞ্জ  বাজারে বাদ জোহর সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বর সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহ্ আবদুর রাজ্জাক এর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন,  আউশকান্দি ইয়াকুবিয়া ফুরকানিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার ক্বারী মাওলানা ফখরুল ইসলাম,দৌলতপুর ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান, মিঠাপুর দারুস সালাম জামে মসজিদ খতিব মাওলানা আরশ সারওয়ার, ক্বারী হাফিজ আরজু মিয়া, ক্বারী হাফিজ আব্দুল কাইয়ূম প্রমুখ৷ এতে সহস্রাধিক বিক্ষুব্ধ মুসলিম জনতা উপস্থিত ছিলেন৷ পরে 

মোনাজাত পরিচালনা করেন- ক্বারী মাওলানা আব্দুল হালিম৷ আন্দোলনকারীরা বলেন, কেশবচর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জগলু মিয়ার অর্থায়নে তথাকথিত আহলে হাদিস সংগঠন এর সকল প্রকার ইসলাম বিদ্বেষমূলক আচরণ ও কার্যক্রম বন্ধ করতে হবে৷ অন্যতায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে৷

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ