শরিফ ওসমান হাদীকে গু লি বিদ্ধ করার প্রতিবাদে কুলাউড়ায় আল ইসলাহ ও তালামীযের বি ক্ষো ভ মিছিল
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২০ PM

শরিফ ওসমান হাদীকে গু লি বিদ্ধ করার প্রতিবাদে কুলাউড়ায় আল ইসলাহ ও তালামীযের বি ক্ষো ভ মিছিল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৫:৫৯:২০ PM

শরিফ ওসমান হাদীকে গু লি বিদ্ধ করার প্রতিবাদে কুলাউড়ায় আল ইসলাহ ও তালামীযের বি ক্ষো ভ মিছিল

ছবি:নিজস্ব


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বাদ যোহর বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। মিছিলটি কুলাউড়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাবেক সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ, কুলাউড়া উপজেলা আল ইসলাহর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, কুলাউড়া পৌর আল ইসলাহর সভাপতি জায়েদ বখশ টিপু, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হাবিবুর রহমান হাসানীসহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ ও কর্মীরা।

বিক্ষোভকারীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা দেশে চলমান সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি
মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ