মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুশীল চন্দ্র দে, বীরমুক্তিযোদ্ধা কমলাকান্ত ভৌমিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জুলাই যোদ্ধা জাহিদুল ইসলাম, লিংকন তালুকদার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রানেশ চন্দ্র বর্মা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মহিব উল্লা, জনস্বাস্থ্য কর্মকর্তা মো মুহসিন, সমবায় কর্মকর্তা মনমোহন সিংহ, খাদ্য কর্মকর্তা সাজেদা আক্তার, সাংবাদিক মহি উদ্দিন রিপন, জুলাই যোদ্ধা শামীম আহমদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
জৈন্তা বার্তা/আরআর




