শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ PM

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১২/২০২৫ ০২:৩১:৩৩ PM

শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ছবি:সংগৃহীত


শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা ও নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রাতঃকালে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা হয়। সকালেই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসনের আয়োজিত প্রতিটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন। তাঁর নেতৃত্বে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয়ের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়।

অনুষ্ঠানসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না।

এছাড়াও দিবসটির বিভিন্ন আয়োজনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সকলের সম্মিলিত অংশগ্রহণে মহান বিজয় দিবসের অনুষ্ঠানসমূহ শ্রীমঙ্গলে এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে হা'মের উপসর্গে আরও দুইজনের মৃ'ত্যু
জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ