ছবি: জৈন্তা বার্তা
মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রম ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে সামাজিক ও মানবিক সংগঠন বড়লেখা মানবসেবা সংস্থা।
এ উপলক্ষে সংগঠনের প্রবাসী দাতা সদস্যদের অর্থায়নে উপজেলার অর্ধশতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ ও দোয়ার আয়োজন করাহয়।
মঙ্গলনার (১৬ ডিসেম্বর) বিকেলে বড়লেখা পৌরশহরের ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে কম্বল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
আয়োজিত বিতরণ অনুষ্টানে মানবসেবা সংস্থার সভাপতি জাহাঙ্গীর আলম শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন।
সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বড়লেখা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার সভাপতি ও দৈনিক কালবেলা প্রতিনিধি তাহমিদ ইশাদ রিপন, মানবসেবা সংস্থার স্থায়ী কমিটির সদস্য ও ডাচ্ বাংলা ব্যাংক বড়লেখা শাখার কর্মকর্তা আমিনুল বাবলু, উত্তর সুজানগর মায়া বেগম মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুর রহমান, উত্তর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ লুৎফুর রহমান, ধারাভাষ্যকার আহমেদ নোমান, সমাজকর্মী নূরে আলম মোহন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করায়, অতিথিরা সংগঠনের দায়িত্বশীল ও দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞা জানান এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আত্মত্যাগকারী সকল শহীদের মাগফিরাত কামনা ও সংগঠনের প্রবাসী দাতা সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুর রহমান।
শীতবস্ত্র প্রাপ্ত উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্য, আস্থা ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




