মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ AM

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১২/২০২৫ ০৫:৫৪:৪০ PM

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন

ছবি:নিজস্ব


শুধু সার্টিফিকেট অর্জনই শিক্ষা নয়; নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধে বলীয়ান মানুষ গড়ে তোলাই প্রকৃত শিক্ষা—এ মন্তব্য করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ বিতরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও মো. ইসলাম উদ্দিন বলেন, পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে। নৈতিক শিক্ষাই মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। একজন মানুষের সবকিছু শেষ হয়ে গেলেও জ্ঞান কখনো শেষ হয় না। তাই আলোকিত মানুষ হতে হলে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। লক্ষ্য স্থির করে পরিশ্রম করলে সফলতা অবশ্যই অর্জিত হবে।শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, হুমায়ুন রশীদ রাজু, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী আবুল হোসেন, দাউদ নবী, রিপন হোসেন ও লাকি আক্তার। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও বক্তব্য দেন।অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের (গভ. রেজি. নং-এস-১০২৮/৯৮) কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ করা হয়। পাশাপাশি স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির বলেন, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেবল প্রথাগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি পিইসি, জেএসসি, এসএসসি ও সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় শতভাগ পাশ, জিপিএ-৫ ও ট্যালেন্টপুল অর্জনে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব