শ্রীমঙ্গলের সৈয়দ ফসিউর রহমান মার্কেটে ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড, যৌথ অভি*যানে নি*য়ন্ত্রণে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৮ AM

শ্রীমঙ্গলের সৈয়দ ফসিউর রহমান মার্কেটে ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড, যৌথ অভি*যানে নি*য়ন্ত্রণে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ১২:৫৫:২০ AM

শ্রীমঙ্গলের সৈয়দ ফসিউর রহমান মার্কেটে ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড, যৌথ অভি*যানে নি*য়ন্ত্রণে

ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোডে অবস্থিত সৈয়দ ফসিউর রহমান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও সহায়তায় এগিয়ে আসে। যৌথ প্রচেষ্টায় দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংশ্লিষ্ট বাহিনীগুলো।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব ইসলাম উদ্দিন। এ সময় তিনি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি ব্যবসায়ীদের খোঁজখবর নেন।এছাড়া শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি কামাল হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার সময় নিরাপত্তার স্বার্থে হবিগঞ্জ রোডে সাময়িকভাবে যান চলাচল সীমিত রাখা হয় এবং সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে নেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব