কুলাউড়ায় মোটরসাইকেলের ধা*ক্কায় প্রা*ণ গেল ব্যবসায়ীর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৬ AM

কুলাউড়ায় মোটরসাইকেলের ধা*ক্কায় প্রা*ণ গেল ব্যবসায়ীর

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০২:২৮:১১ PM

কুলাউড়ায় মোটরসাইকেলের ধা*ক্কায় প্রা*ণ গেল ব্যবসায়ীর

প্রতীকী ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাইফুর রহমান ফুল (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে ফার্মেসির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সাইফুর পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই গ্রামের বাসিন্দা এবং উপজেলা হাসপাতালের সামনে অবস্থিত কনক ফার্মেসির স্বত্ত্বাধিকারী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে নিজের ফার্মেসির সামনের প্রধান সড়ক পারাপারের সময় তিন আরোহী নিয়ে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব