শ্রীমঙ্গলের সুপার মার্কেট পরিদর্শনে চেম্বার সভাপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ PM

শ্রীমঙ্গলের সুপার মার্কেট পরিদর্শনে চেম্বার সভাপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৬:০২:১৪ PM

শ্রীমঙ্গলের সুপার মার্কেট পরিদর্শনে চেম্বার সভাপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ

ছবি:নিজস্ব


শ্রীমঙ্গলের সৈয়দ ফসিউর রহমান সুপার মার্কেটে গতকাল রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু দোকান পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ মার্কেট পরিদর্শন করেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি জনাব জাবেদ আহমদ ও তাঁর প্যানেলের দায়িত্বশীল সদস্যরা।

এসময় শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব জহিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জনাব কামাল হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং কীভাবে এই ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধার করে ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।প্রতিনিধি দলটি মার্কেট মালিকের সঙ্গেও সাক্ষাৎ করেন। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ইজি কালেকশনের মালিক রুবেল আহমেদের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

উল্লেখ্য, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জনাব কামাল হোসেন অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এখন পর্যন্ত নিরলসভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত সকল দোকান মালিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা